সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর একটি গাড়ি উপহার পেলে সেটি অ্যাম্বুলেন্স করার ঘোষণা দেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এর পরই মানবতার সেবায় নিজ নামে ফাউন্ডেশন করবেন বলে জানান। হিরো আলম ফাউন্ডেশন করার ঘোষণা দেওয়ার পরই কাজ শুরু করেন সেটির।
মানবতার সেবায় সেই ফাউন্ডেশনে এবার এক লাখ টাকা সহযোগিতা করল কাশেম খান নামের একজন প্রাইভেট কোম্পানির কর্ণধার।
এ তথ্য নিশ্চিত করেছেন হিরো আলম। তিনি বলেন, আমার ফাউন্ডেশনে প্রথমবারের মতো এক লাখ টাকা অনুদান পেয়েছি। অনুদান দিয়েছেন কাশেম খান। আমি চির কৃতজ্ঞ সবাই আমার পাশে দাঁড়াচ্ছে। আমিও সবার পাশে দাঁড়াতে চাই সবাইকে নিয়ে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.