বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের এই দিনে ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র, ক্ষণজন্মা এই চিত্রনায়ককে আজ স্মরণ করছেন সিনেমাপ্রেমী অগণিত মানুষ।
সালমান শাহের মৃতুবার্ষিকীতে তাকে স্মরণ করলেন নব্বই দশকের আরেক জনপ্রিয় নায়ক ওমর সানি। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার সহযোদ্ধা, তোমার চলে যাওয়াটাকে ২৬ বছর ধরে আমাকে কষ্ট দেয়। একদিন আমারও চলে আসতে হবে তোমার কাছে।’
আরোও পড়ুন: যেসব অভ্যাসে বাড়বে আয়ু
দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসে
১৯৯৪ সালে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে সিনেমায় পথচলা শুরু করেন সালমান শাহ। ক্যারিয়ারের মোট ২৭টি সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ। শাবনূরের সঙ্গে জুটি হয়ে ১৩টি সিনেমায় অভিনয় করেছিলেন সালমান। এ জুটির সব কটি সিনেমাই ছিল ব্যবসাসফল। সালমান-শাবনূর জুটির জনপ্রিয়তা এখনো তুঙ্গে। শাবনূর ছাড়াও মৌসুমী, শাহনাজ, অন্তরা, শিল্পীসহ অনেকের সঙ্গে অভিনয় করেছেন সালমান শাহ।
সালমান শাহ তার অভিনয় ও সুদর্শন চেহারার জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বিভিন্ন চলচ্চিত্রে সালমান শাহ কপালে রুমাল বাঁধতেন, পরবর্তী সময়ে তৎকালীন তরুণ সমাজের মধ্যেও এমন একটি ট্রেন্ড শুরু হয়ে গিয়েছিল। ১৯৯৬ সালে রহস্যজনক মৃত্যু হয় কালজয়ী এ নায়কের।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.