টালিউডের ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছিলেন নতুন অভিনেত্রী ঋত্বিকা সেন। খুব ছোট বয়স থেকে অভিনয় শুরু করেন এ নায়িকা। দেব, জিৎ, জিশু, বনির মতো তারকার সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে। তবে সম্প্রতি দেখা যাচ্ছে না নতুন কোনো সিনেমায়। আসল কারণ জানালে অভিনেত্রী নিজেই।
তিনি এখন ব্যস্ত দক্ষিণের সিনেমার নিয়ে। সেখানে একের পর এক ছবিতে কাজ করছেন। বিজয় সেতুপতির মতো সুপারস্টারের সঙ্গে তার একটি ছবি মুক্তি পাওয়ার অপেক্ষায়। তিনি বলেন, আমি কিন্তু চুটিয়ে তামিল-তেলেগু ছবিতে কাজ করছি। আর যারা বলছেন হারিয়ে গেছি, তারাই বলুন আমি যেমন সিনেমা করি তা আর এখানে হচ্ছে কই। যেসব অভিনেত্রী আমাকে কমপিটিশন মনে করতেন, আমার থেকে ১১ বছরের বড়, তারাও তো কম কাজ করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.