ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান সেরা অভিনেতার দুটি পুরস্কার পেলেন । শনিবার (১৫ মে) কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়েছে টেলিসিনে অ্যাওয়ার্ডের ১৯তম আসর। এতে ২০১৯ ও ২০২০ দুই বছরের জন্য পুরস্কার দেওয়া হয়েছে।
এই আয়োজনেই সেরা অভিনেতা (বাংলাদেশ) ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় শাকিবকে। ২০১৯ সালের ‘পাসওয়ার্ড’ ও ২০২০ সালের ‘বীর’ সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কার দুটি পেয়েছেন তিনি।
শনিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সরোবরে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় ১৯তম টেলিসিনে অ্যাওয়ার্ড। এতে পাসওয়ার্ড ও বীর সিনেমার জন্য সেরা অভিনেতার দুটি পুরস্কার পেয়েছেন শাকিব খান।
রোববার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন শাকিব নিজেই।যদিও শাকিব নিজে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করতে পারেননি। তবে নিউইয়র্ক থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
টেলিসিনে অ্যাওয়ার্ড দুটির ছবি পোস্ট করে শাকিব লেখেন— ‘পাসওয়ার্ড (২০১৯) এবং বীরের (২০২০) জন্য সেরা অভিনেতা হিসাবে দুটি পুরস্কার দিয়ে আমাকে সম্মানিত করায় টেলিসিনেকে ধন্যবাদ। যেটা আমাকে বেশি খুশি করেছে সেটি হলো— দুটো সিনেমায় এসকে ফিল্মসের প্রযোজনায়।’
সবাইকে ধন্যবাদ জানিয়ে শাকিব লেখেন— ‘আমার দর্শক এবং পাসওয়ার্ড ও বীরের পুরো টিমকে ধন্যবাদ।’
করোনা মহামারির কারণে পরপর দুবার ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হয়নি। যে কারণে এবার একসঙ্গে ২০১৯, ২০২০ ও ২০২১ এই তিন সালের সম্মাননা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ‘পাসওয়ার্ড’ নির্মাণ করেছিলেন মালেক আফসারী। আর ‘বীর’ পরিচালনা করেন কাজী হায়াত। দুটি সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন বুবলী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.