ভারতের তামিল সিনেমার তারকা অভিনেতা ধানুশ। চলতি বছরের শুরুতে ঐশ্বরিয়া রজনীকান্তের ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি। বিবাহ বিচ্ছেদের পর এইবার প্রথম একসঙ্গে দেখা মিললো ধানুশ-ঐশ্বরিয়াকে।
সম্প্রতি সামাজিমাধ্যমকে ভাইরাল হওয়া একটি ছবিতে তাদের এক সঙ্গে দেখা যায়। ধানুশ-ঐশ্বরিয়া দম্পতির দুই পুত্র। তাদের নাম যাত্রা ও লিঙ্গা। ছবিতে দেখা গেছে, ধানুশের ডান পাশে ছোট ছেলে লিঙ্গা, বাঁয়ে বড় ছেলে যাত্রা। তাদের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন ধানুশ। যাত্রাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন ঐশ্বরিয়া। মূলত, দুই সন্তানের কারণে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন এই দুই তারকা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ধানুশ-ঐশ্বরিয়া দম্পতির বড় ছেলে যাত্রা স্কুলে স্পোর্টস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে। তার শপথ উপলক্ষে ছেলের স্কুলে গিয়েছিলেন এই প্রাক্তন দম্পতি। আনন্দগণ মুহূর্তটি ফ্রেমবন্দি করেন তারা; যা এখন অন্তর্জালে ভাইরাল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.