বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের মতো ছবির প্রয়োজনে নিজেকে পরিবর্তন করতে হাসপাতালে ভর্তি হতে হয়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান।
আরো পড়ুন: ব্যাংকার থেকে সফল তরমুজ চাষী মিজানুর
লক্ষ্মীপুরের জামায়াতের ২ নেতা আটক
রোববার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে তথ্য জানা গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মূলত, আমির খানের ব্যাপক ভক্ত তিনি। তাই আমিরের পন্থা অবলম্বন করতে গিয়েই বিপাকে পড়েন ফাওয়াদ। সম্প্রতি নিজের নতুন একটি ছবির জন্য ওজন বাড়ানোর প্রয়োজন ছিল ফাওয়াদ খানের। এ জন্য নিয়ন্ত্রণহীন খাওয়া-দাওয়া করতে থাকেন এই অভিনেতা। তবে তার ডায়াবেটিসের সমস্যা থাকায় সুগার বেড়ে ভয়াবহ অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফাওয়াদ বলেন, আমি ক্রিশ্চিয়ান বেল নই, আমির খানও নই। তারা যেটা করেন সেটা করতে চেষ্টা করেছিলাম। এতে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়। আমার কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছিল। যেটা করেছি তা মোটেই ঠিক হয়নি। এই ধরনের চেষ্টা আর করবো না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.