বাংলাদেশের সিনেমা জগতের আলোচিত নাম শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে নানান ইস্যুতে বর্তমানে চর্চায় আছেন এই অভিনেত্রী। তবে শবনম বুবলীর ভক্তদের জন্য সুখবর। নতুন সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী।
বুধবার (২ নভেম্বর) শুরু হয়েছে সিনেমাটির শুটিংয়ের কাজ। চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন বুবলী।
জানা গেছে, ইতোমধ্যে সিলেটে সংলাপের দৃশ্যধারনের মাধ্যমে সিনেমার শুটিং হয়েছে। সব মিলিয়ে ২৮ দিন শুটিং করে কাজ শেষ হবে এই সিনেমার দৃশ্যধারণ। ছবিতে চারটি গান আছে। একটির শুটিং হবে বান্দরবানের থানচিতে। বাকি গান এবং সিনেমার শুটিং হবে সিলেটে। সিনেমাতে বুবলির বিপরীতে অভিনয় করবেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। দীর্ঘদিন বিরতি পর বুবলির নায়ক হয়ে আবারও পর্দায় আসছেন এই অভিনেতা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.