
সাবেক মিস ব্রাজিল গ্লেসি কোরিয়া আর নেই। মস্তিষ্কে রক্তক্ষরণ ও হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে। মাত্র ২৭ বছর বয়সেই পৃথিবী ভ্রমণ শেষ হলো তার।
জানা গেছে, টনসিলের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন গ্লেসি। অস্ত্রোপচারের পরই তার রক্তক্ষরণ শুরু হয়। গত ৪ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হন। তখন থেকেই কোমায় চলে যান। গত দুই মাস ধরে কোমায় ছিলেন তিনি।
অবশেষে গত সোমবার (২০ জুন) মারা যান গ্লেসি। মঙ্গলবার (২১ জুন) তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গ্লেসির পারিবারিক বন্ধু লিডিয়ানে আলভেস জানিয়েছেন, ‘গ্লেসি কোরিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। দারুণ মানুষ ছিল গ্লেসি।’
প্রসঙ্গত, ২০১৮ সালে মিস ব্রাজিল শিরোপা জেতেন গ্লেসি কোরিয়া। পেশাদার মডেল ও বিউটিশিয়ান হিসেবে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। পেশাদার মডেল, বিউটিশিয়ান গ্লেসির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ইনস্টাগ্রামে ৫৬ হাজারেরও বেশি ফলোয়ার ছিল তার। ব্রাজিলের এক ছোট্ট শহর ম্যাকাওতে জন্ম গ্লেসির। মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে এই সুন্দরীর।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.