ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী মধুরিমা চক্রবর্তীকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন ‘জীবন সাথী’খ্যাত এই অভিনেত্রী।
জানা গেছে, কলকাতার একটি বেসরকারি হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন তিনি। দেশটির গণমাধ্যমকে মধুরিমা চক্রবর্তী বলেন, ‘আমি মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছি। আমার আসলে ধুম জ্বর। ১০৪ ডিগ্রি জ্বর ছিল। কিন্তু কিছুতেই কমছিল না। এরপর আমার সবরকম পরীক্ষা করানো হয়।
রিপোর্টে জানতে পেরেছি আমার ডেঙ্গু জ্বর হয়েছে।’ এদিকে হাসপাতালের বিছানায় তোলা ছবি ফেসবুকে শেয়ার করেছেন মধুরিমা। তাতে দেখা যায়, স্যালাইন চলছে মধুরিমার। উদ্বিগ্ন ভক্তরা তার সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.