হঠাৎ লন্ডনের রাস্তায় উসকো-খুসকো ঝাঁকড়া চুলের নতুন লুকে ধরা দিলেন বলিউড বাদশা শাহরুখ খান।
জানা গেছে, মূলত বর্তমানে লন্ডনে নিজের নতুন সিনেমা ‘ডানকি’র শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ‘বাদশা’। আর সিনেমাটির চরিত্রের প্রয়োজনে তাকে এমন লুক ধারণ করতে হয়েছে। গত রোববার (১৭ জুলাই) লন্ডনের ওয়াটার লু ব্রিজে চলছিল রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটির শুটিং। সেখানে শাহরুখকে দেখেই আশেপাশের মানুষজন ভিড় জমাতে থাকেন।
এক শাহরুখভক্ত ছবি তুলে সামাজিকমাধ্যমে শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। অভিবাসন নিয়ে এই সিনেমাটির গল্প গেঁথেছেন হিরানি। শাহরুখের পঞ্জাব থেকে কানাডায় যাওয়ার যাত্রাপথই উঠে আসবে এই সিনেমায়। এর কাহিনি লিখেছেন অভিজাত জোশী, রাজকুমার হিরানি এবং কণিকা ধিলোন। ‘ডানকি’তে শাহরুখের নায়িকা তাপসী পান্নু। সিনেমার সহ-প্রযোজকের ভূমিকায় রয়েছেন শাহরুখপত্নী গৌরী খান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.