বর্তমান সময়ে ছোটপর্দার জনপ্রিয় তারকা জুটি আফরান নিশো ও তানজিন তিশা। সম্প্রতি মুক্তি পাওয়া আফরান নিশোর নাটক 'আই অ্যাম সিঙ্গেল' কে ঘিরে যেন আলোচনা থামছেই না। মাত্র ১৫ দিনে নাটকটির ভিউ ১ কোটির ক্লাব ছাড়িয়েছে।
জানা গেছে, গত ৮ আগস্ট সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি। এ নাটকের গল্পে নিশো একজন প্লেবয়ের চরিত্রের অভিনয় করেছেন। তাই নিশোর সঙ্গে এ নাটকে ৩ জন নায়িকাকে দেখা গেছে। তারা হলেন, তানজিন তিশা, নাদিয়া মীম ও সালহা খানম নাদিয়া।
তানজিন তিশা প্রধান অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন। বাকি দুজনকে অতিথি শিল্পী হিসেবে দেখা যায়। ভিউয়ের বিচারে ‘আই অ্যাম সিঙ্গেল’ আফরান নিশো, তানজিন তিশা এবং নির্মাতা জাকারিয়া সৌখিনের সবচাইতে দ্রুততম কোটির মাইলফলক। এই প্রাপ্তিতে আনন্দিত নির্মাতা জাকারিয়া সৌখিন।
তিনি বলেন, ‘নিঃসন্দেহে এটি দারুণ একটি ব্যাপার। আমরা তো দর্শকের জন্যই নির্মাণ করি; তাই তারা যখন আমার নির্মাণ গ্রহণ করেন, চমকপ্রদ ফিডব্যাক দেন, তখন অবশ্যই ভালো লাগে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.