
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। তিনি সব সময় সামাজিক কর্মকাণ্ড ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এরই ধারাবাহিকতায় এবার মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন তিনি।
এই অভিনেতার ফ্যান ক্লাবের পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে বলে জানান ওমর সানী। ওমর সানী নিজে উপস্থিত থেকে এগুলো তুলে দেন। জানা যায়, প্রায় অর্ধশত শিক্ষার্থী ও শিক্ষককে ঈদের পোশাক হিসেবে পাঞ্জাবি দিয়েছেন তিনি।
এর আগে গত মাসে সানী স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে সিলেট বিভাগে বন্যাদুর্গতের পাশে দাঁড়িয়েছিল। এই কাজে যুক্ত ছিলেন ওমর সানী নিজেও। এর আগে গাজীপুরের কাপাসিয়ার আব্দুল আলী নামে এক বৃদ্ধাশ্রমে মা-বাবা ও তাহসিমুল কোরআন নামের হাফিজিয়া মাদ্রাসার এতিম ছেলেদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.