পুত্রসন্তানের মা হয়েছেন বাংলাদেশের সিনেমা জগতের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন এই নায়িকা।
খবরটি নিশ্চিত করেন পরীমণির স্বামী ও চিত্রনায়ক শরীফুল রাজ। এদিকে, বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে প্রথমবারের মতো নিজের পুত্র সন্তানকে প্রকাশ্যে এনেছেন পরী। নিজের ফেসবুক একাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে সেখানে সন্তানের নামও প্রকাশ করেন পরীমণি।
ফেসবুকে দেয়া সেই পোস্টে পরী লেখেন, ''শাহীম মুহাম্মদ রাজ্য। Shaheem Muhammad Rajya. তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপু্ত্র।'' এদিকে, ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়েই রাজের সাথে পরিচয় হয় পরীমণির। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন এই জুটি। পরে এ বছরের ১০ জানুয়ারি সন্তান ধারণের সংবাদ জানান তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.