মা হতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী প্রানিতা সুভাষ। স্বামী নিতিনের ৩৪তম জন্মদিনে এই ঘোষণা দিলেন তিনি।
সোমবার (১১ এপ্রিল) প্রানিতা বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তার কয়েকটিতে দেখা যায়, স্ত্রী প্রানিতাকে কোলে তুলে নিয়েছেন নিতিন। আর প্রানিতা আল্ট্রাসোনোগ্রাফির ছবি ধরে রেখেছেন। মাতৃগর্ভে একটি শিশুর উপস্থিতি দেখিয়েছেন তিনি।
এছাড়াও প্রেগন্যান্সি পরীক্ষার কিটের ছবিও পোস্ট করেছেন প্রানিতা। এ পরীক্ষায় স্ট্রিপে একটি রঙিন রেখা বা লাইন এলে অন্তঃসত্ত্বা নন। স্ট্রিপে পাশাপাশি দুটি রঙিন রেখা বা লাইন দেখা গেলে অন্তঃসত্ত্বা। প্রানিতার প্রেগন্যান্সি কিটের ছবিতে দুটি রঙিন রেখা স্পষ্ট।
অন্যদিকে ক্যাপশনে প্রানিতা লিখেছেন, ‘আমার স্বামীর ৩৪তম জন্মদিনে সৃষ্টিকর্তা আমাদের জন্য একটি উপহার পাঠিয়েছেন।’ তারপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন প্রানিতা ও নিতিন।
২০২১ সালে নিতিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রানিতা। এটি এই দম্পতির প্রথম সন্তান। আপাতত সন্তান আগমনের খবরে দারুণ উচ্ছ্বসিত তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.