বলিউড দম্পতি রণবীর-আলিয়া অভিনীত সিনেমাটির মুক্তির পরই প্রথম একদিনেই ৩৫ কোটি রুপি আয় করেছে। প্রথম জুটিবদ্ধ হয়ে সিনেমাটি দিয়ে সবাইকে চকমে দিলেন এই দম্পতি।
জানা গেছে, মোট ৫টি ভাষায় মুক্তি পেয়েছে ব্রহ্মাস্ত্র। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া ও মালয়ালাম। এর আগে ছবিটির সফল হওয়া নিয়ে শঙ্কা ছিল । যেই শঙ্কা সত্যি প্রমাণিত হয়েছিল গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। শেষ পর্যেন্ত সেই গুঞ্জন মিথ্যা প্রমাণ হলো। গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) মুক্তির দিনে সিনেমাটি আয় করেছে ৩৫-৩৬ কোটি। ধারণা করা হচ্ছে শনি-রোববারে ব্যবসার অঙ্ক আরও বাড়বে। রণবীরের সঞ্জুর রেকর্ডও ছাপিয়ে গেছে এই সিনেমাখানা।
যা ২০১৮ সালে মুক্তির দিনে আয় করেছিল ৩৪.৭৫ কোটি। বহ্মাস্ত্র সিনেমার অ্যাডভান্স বুকিংই বক্স অফিসে ছাপ ফেলতে সাহায্য করেছে। শুক্র-শনি-রবি মিলিয়ে ৬০ কোটিরও বেশি বুকিং হয়ে গিয়েছিল। চলচ্চিত্র সমালোচকরা বলছেন, রণবীর-আলিয়ার রোম্যান্স এই ছবির অন্যতম ইউএসপি। ছবির দ্বিতীয়ার্ধ অনেক বেশি টানটান। সেখানে ব্রহ্মাস্ত্র নিয়ে অনেক জটিল ধাঁধার জট খুলবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.