ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। কন্নড় সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হলেও তামিল-তেলেগু সিনেমায় নিজের জাত চিনিয়েছেন এই অভিনেত্রী।
এবার কন্নড় ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী নির্বাচিত হয়েছেন রশ্মিকা মান্দানা। ওরম্যাক্স মিডিয়া আগস্ট মাসের জরিপ প্রকাশ করেছেন। তাতে সেরা অভিনেত্রীর জায়গা পেয়েছেন রশ্মিকা।
ওরম্যাক্স মিডিয়া এক টুইটে জানিয়েছেন, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় সবার উপরে রয়েছেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা। এরপর রয়েছেন—রচিতা রাম, রাধিকা আপ্তে, রামায়্যা, আশিকা রঙ্গনাথ। এ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেতার তালিকায় সবার উপরে রয়েছেন যশ। এরপর রয়েছেন—সুদীপ, দর্শন, রক্ষ্মিত শেঠি ও গণেষ কৃষ্ণা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.