নন্দিত নির্মাতা অমিতাভ রেজার আলোচিত সিনেমা ‘রিকশা গার্ল’। সিনেমাটি যুক্তরাষ্ট্রের ১৮ অঙ্গরাজ্যের ৫২ শহরে প্রদর্শিত হচ্ছে। বর্ণিল প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কার বিজয়ী ‘রিকশা গার্ল’।
এর প্রদর্শনী চলতি মে মাসে দেশটির যেসব অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হচ্ছে- নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, টেক্সাস, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, ওহাইও, ওকলাহোমা,
লুইজিয়ানা, অ্যারিজোনা, অরেগন, নর্থ ক্যারোলাইনা, ইলিনয়, মিশিগান, ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়াতে। এদিকে, ম্যানহাটনের ঐতিহ্যবাহী মুভি থিয়েটার
‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’য় গত বৃহস্পতিবার (৫ মে) জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘রিকশা গার্ল’-এর প্রিমিয়ার।
নিউ ইয়র্কে চলচ্চিত্রটি উপভোগ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও। এবার মাসজুড়ে একে একে যুক্তরাষ্ট্রের প্রায় সব বড় শহরেই সিনেমাটি প্রদর্শিত হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.