
২০১৭ সালে অমিতাভ রেজার একটি বিজ্ঞাপন দিয়ে শোবিজে পথচলা শুরু করেন সায়মা স্মৃতি। এর পর তিনি অসংখ্য বিজ্ঞাপনে কাজ করেছেন। এ ছাড়া নাটকেও মাঝে মধ্যে অভিনয় করেছেন। তবে সিনেমাই ছিল তার আরাধ্য।
সেই অধরা ইচ্ছাটি পূরণ হতে যাচ্ছে তার। বর্তমানে তিনটি ছবিতে অভিনয়ে নাম লিখেয়েছেন তিনি। সিনেমাগুলো হচ্ছে— অপূর্ব রানার ‘জলরঙ’, আবু সাঈদের ‘সংযোগ’ এবং এইচআর হাবিবের ‘জলকিরণ’।
অভিনয় প্রসঙ্গে সায়মা স্মৃতি বলেন, আমি চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষা করছি। অনেক সিনেমায় কাজের প্রস্তাব এসেছে। কিন্তু নানা কারণে করা হয়ে ওঠেনি।
অনেক কিছু ভেবে গল্পটাকে চিন্তা করে ছবিগুলোতে কাজ শুরু করেছি। আশা করছি দর্শকের কাছে ভালো লাগবে আমার অভিনীত সিনেমাগুলো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.