ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা সামান্থা রুথ প্রভু। ফের তিনি বিয়ের পরিকল্পনা করভহেন বলা শোনা যাচ্ছে। এর আগে ২০২১ সালে অক্টোবরে সামান্থা ও অভিনেতা নাগা চৈতন্যের বিচ্ছেদ হয়।
এক যৌথ বিবৃতিতে ডিভোর্সের ঘোষণা দেন তারা। এরপর থেকে একাই আছেন অভিনেত্রী। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাধগুরু জগদীশ বাসুদেবকে নিজের গুরু মনে করেন সামান্থা। তার পরামর্শ মেনেই সব কাজ করেন। এই আধ্যাত্মিক গুরু সামান্থাকে ফের বিয়ে করার পরামর্শ দিয়েছেন। সামান্থাও নাকি তাতে সম্মতি জানিয়েছেন। যদিও অভিনেত্রী এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।
একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের প্রেম হয়। সাত বছর প্রেম করার পর বিয়ে করেছিলেন তারা। ২০১৭ সালের ৭ অক্টোবর বিয়ে করেছিলেন সামান্থা-নাগা চৈতন্য। আর ২০২১ সালের ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দেন দুজন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.