গত বছরের ৩ অক্টোবর মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। পরে ওই মাসের ৩০ তারিখ জেল থেকে ছাড়া পান তিনি। এর পর ঘোষণা এসেছিল অভিনয় করবেন আরিয়ান। পরে আবার শোনা গেল অভিনয় নয়; বরং বলিউডে পরিচালনায় অভিষেক করতে যাচ্ছেন শাহরুখপুত্র। আর এবার জানা গেল, ফিল্মে ক্যারিয়ার গড়ার পাশাপাশি মদের ব্যবসাও শুরু করতে যাচ্ছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নতুন ব্যরবসা শুরুর কথা ঘোষণা করেন আরিয়ান। একটি লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড লঞ্চ করেছেন তিনি। নাম ডি’ইআভিওএল। ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে যুক্ত বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাবে তার এই ব্র্যাটন্ডে। তবে সবটাই লাক্সারি। এখানে যেমন টি-শার্ট, হুডি, জ্যা কেট পাওয়া যাবে, তেমন মদপানের সঙ্গে যুক্ত বিভিন্ন সরঞ্জামও মিলবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.