মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল প্রবীণ অভিনেতা শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুরকে। সোমবার রাতে তিনিসহ ওই ঘটনায় গ্রেপ্তার হন পাঁচজন।
ভারতের বেঙ্গালুরু সিটি পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) ভীমশঙ্কর এস গুলেদ বলেন, সিদ্ধান্ত কাপুরসহ পাঁচজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে পুলিশ ডাকলে তাদের থানায় উপস্থিত হতে হবে।
একটি পার্টি থেকে রবিবার রাতে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদে পুলিশ শহরের এমজি রোডের একটি হোটেলে অভিযান চালায়। সেখানে একটি পার্টির আয়োজন করা হয়েছিল।
এর আগে ২০২০ সালে সুশান্ত সিং রাজপুত মৃত্যুর মামলায় যে ক'জন তারকাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো জিজ্ঞাসাবাদ করেছিল, তাদের মধ্যে শ্রদ্ধা কাপুরও ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.