
'কফি উইথ করণ' নিয়ে নানান বিতর্ক তৈরি হয়। এরপরেও এই অনুষ্ঠান ঘিরে মানুষের আগ্রহের কমতি নেই।
৭ জুলাই থেকে এই শো শুধুমাত্র ডিজনি+ হটস্টারে দেখা যাবে। এবার টিভিতে এই শো সম্প্রচারিত হবে না। সম্প্রতি সামনে এসেছে সপ্তম সিজনের শোয়ের ট্রেলার। যেখানে দেখা মিলেছে বহু জনপ্রিয় তারকার।
যাদের মধ্যে রণবীর সিং এবং সারা আলি খানের মন্তব্য নিয়ে ইতোমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। ট্রেলারে দেখা যায় সারাকে করণ প্রশ্ন করছেন কোনো একটা কারণ বলুন যে কারণে আপনার প্রাক্তনকে আপনি প্রাক্তন করে দিয়েছেন?
উত্তরে সারা বলেন, কারণ ও আরও অনেকেরই প্রাক্তন। বলেই হেসে ফেলেন সারা। সাইফ কন্যার এই মন্তব্যে অনেকের প্রশ্ন তার এই ইঙ্গিত কি কার্তিক আরিয়ানের দিকে? শোনা যায় কার্তিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.