
বর্তমান সময়ের চিত্রনায়ক সিয়াম। এবার তিনি কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সায়ন্তন ঘোষালের পরিচালনায় এই সিনেমায় সিয়ামের নায়িকা উঠতি চিত্রনায়িকা আয়ুষী তালুকদার।
তবে সিনেমার নাম এখনও ঠিক করা হয়নি। পারিবারিক গল্পের এই সিনেমায় মূল পাত্র-পাত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী। একটি সংকটকে ঘিরে দুই জেনারেশনের গল্পের সিনেমাটির শুটিং আগামী আগস্টে লন্ডনে শুরু হওয়ার কথা রয়েছে।
এ প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, ‘এই সিনেমা নিয়ে অনেকদিন ধরে পরিকল্পনা চলছে। করোনার প্রথমদিক থেকে সিনেমার প্রযোজক শ্যামসুন্দর দে দাদার সঙ্গে গল্প নিয়ে, চরিত্র নিয়ে কথা হচ্ছিল।
এটি পারিবারিক গল্পের একটা সিনেমা। দুই জেনারেশনের গল্প। এই সিনেমায় আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি কলকাতার সিনেমার সাইনবোর্ড। প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করছি।
সবশেষ সিয়াম আহমেদের মুক্তি পাওয়া সিনেমা ‘পাপ-পুণ্য’। এ ছাড়া সম্প্রতি তিনি হিন্দি ভাষার ‘ইন দ্য রিং (স্টোরি অব এ বোরকা বক্সার)’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.