এবার শাখরুখ, সালমানসহ বলিউড তারকাদের পথে হাঁটলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। আলিবাগে কোটি টাকার বাংলো কিনলেন এই জুটি।
জানা গেছে, জিরাদ গ্রামের কাছেই প্রায় ৮ একর জমি জুড়ে তৈরি তাদের এই বিশাল বাংলো। দাম ১৯.২৪ কোটি টাকা। এরই মধ্যে এ দম্পতি জমা করেছেন ১.১৫ কোটি টাকা। নতুন বাংলোর জন্য ৩.৩৫ লক্ষ টাকা কর হিসাবে জমাও দিয়েছেন তারা।
তবে বিরাট কোহলি এশিয়া কাপ খেলার জন্য দুবাইতে থাকায় বাংলোর সমস্ত লেনদেন সামলাচ্ছেন তার ভাই বিকাশ কোহলি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.