পরিচালক-প্রযোজক করণ জোহরের উপস্থাপনায় ভারতের আলোচিত শো ‘কফি উইথ করণ’। বেশ কিছুদিন ধরে ৭ম সিজনের বেশ কিছু এপিসোড প্রচার হয়েছে। এতে বিতর্কিত মন্তব্য করে তারকা অতিথিরা আলোচনার জন্ম দিয়েছেন।
এবারের পর্বে অথিতি হিসেবে উপস্থিত থাকবেন শাহরুখ খানের স্ত্রী গৌরি খান, চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডে ও সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর। নতুন পর্বের প্রোমো প্রকাশ করেছেন করণ জোহর। গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে করন তার ইনস্টাগ্রামে এটি পোস্ট করেন।
ক্যাপশনে লিখেন, ‘অসাধারণ এই নারীরা এসেছেন কিছু গরম কফি ফাঁস করার জন্য।’ স্বল্প সময়ের এই ভিডিওর শুরুতে গৌরি খানকে করণ জোহর প্রশ্ন করেন মেয়ে সুহানা খানকে কী পরামর্শ দেবেন? জবাবে গৌরি খান বলেন, ‘একসঙ্গে কখনো যেন দুজন ছেলের সঙ্গে প্রেম না করে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.