টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০০৩ সালে পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করেন তিনি। তাদের সংসার আলো করে আসে পুত্রসন্তান অভিমন্যু (ঝিনুক)। এরপর জল অনেক গড়িয়েছে ভেঙে গেছে ভালোবাসার এই সংসার!
প্রাক্তন স্ত্রী শ্রাবন্তী বেশির ভাগ সময়ই আলোচনায় থাকেন। কিন্তু রাজিব পুরো আলাদা । তিনি নির্মাণ কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন। তবে সম্প্রতি শ্রাবন্তীকে নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন রাজিব। তাকে প্রশ্ন করা হয়, শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদ ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলেছিল?
জবাবে রাজীব বিশ্বাস বলেন, 'কাজের ক্ষেত্রে খুব প্রভাব পড়েনি। মৌখিকভাবে ছাড়াছাড়ির পরও আমরা ‘বিন্দাস’ করেছি। টলিউডের বাকি নায়িকাদের তুলনায় শ্রাবন্তী অনেকটা এগিয়ে। আমি ওর সঙ্গে আবারো কাজ করতে চাই।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.