প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২১, ১২:৩৮ এ.এম
আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের মেয়াদ বেড়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর আরোপ করা বিধিনিষেধ আগামী ৫ মে পর্যন্ত অব্যাহত থাকবে।
তবে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে চলবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা ফ্লাইট চালুর বিষয়টি নিয়ে এখনও আলোচনা করছি। লকডাউন যেহেতু সাত দিন বৃদ্ধি করা হয়েছে, এ জন্য ফ্লাইট চলাচলের বিধিনিষেধও পরবর্তী সাত দিনের জন্য অব্যাহত থাকবে।
বেবিচক চেয়ারম্যান আরো বলেন, আমাদের অনেক প্রবাসী ভাই এই ৭ দেশ ছাড়াও অন্যান্য দেশে আটকা পড়ে আছেন। আমরা দেখছি তাদের জন্য কোনো রুট খুলে দেয়া যায় কি-না। এ সংক্রান্ত সার্কুলারে নির্দেশনাগুলো থাকবে। এর আগে ২৮ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.