
ইউরোপের অন্যতম উন্নত ও ডিজিটাল দেশ এস্তোনিয়া বর্তমানে সারা বিশ্বের অভিবাসনপ্রত্যাশীদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য। প্রযুক্তি ও স্টার্টআপ সংস্কৃতিতে অগ্রগামী এই দেশ এখন স্থায়ীভাবে বসবাস ও কাজের জন্যও একটি জনপ্রিয় পছন্দ হয়ে উঠেছে।
এস্তোনিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে হলে আবেদনকারীদের ‘পারমানেন্ট রেসিডেন্স পারমিট’ (PRP) নিতে হয়। এই অনুমতি পেলে অনির্দিষ্টকালের জন্য দেশটিতে বসবাস ও কর্মসংস্থানের সুযোগ পাওয়া যায়।
স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদনকারীকে অন্তত পাঁচ বছর বৈধ অস্থায়ী বসবাসের অনুমতি নিয়ে (TRP) এস্তোনিয়ায় থাকতে হবে।
এই সময়ের মধ্যে—
আবেদনটি ব্যক্তিগতভাবে এস্তোনিয়ার পুলিশ ও সীমান্ত রক্ষা বোর্ডে (Police and Border Guard Board) অথবা এস্তোনিয়ার দূতাবাসে জমা দিতে হয়। সেখানে আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়।
সাধারণত আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ দুই মাস সময় লাগে। অনুমোদনের পর ৩০ দিনের মধ্যে পারমিট কার্ড সংগ্রহ করতে হয়।
১৫ বছরের কম বয়সী শিশু, ইইউ ব্লু কার্ডধারী, অথবা ১৯৯০ সালের আগে এস্তোনিয়ায় বসবাসকারী ব্যক্তিদের জন্য কিছু ক্ষেত্রে নিয়মে ছাড় প্রযোজ্য।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.