গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৫৭টি নমুনা পরীক্ষা করে ৮২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৪ দশমিক ৪১ শতাংশ। এসময়ে করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৭৪ জন নগরের ও ৮ জন আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী, হাটজাজারী, সন্দ্বীপ ও মিরসরাই উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৯০৪ জন। এর মধ্যে নগর এলাকার ৭৪ হাজার ৫০৪ জন এবং বিভিন্ন উপজেলায় ২৮ হাজার ৪০০ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৩৩ জনের মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.