রাজশাহী মেডিকেল কলেজ ( রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮ টা থেকে আজ বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৮ টার মধ্যে তারা মারা যায়।
এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে ১ জন ও নেগেটিভ আসার পরে ১ জন মারা যায়। রামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান,
মৃতদের মধ্যে রাজশাহীর ১ জন ও পাবনার ১ জন।গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনার রোগী ভর্তি হয়েছে ৬ জন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.