১৮ এপ্রিল রবিবার ২০২১ চালু হচ্ছে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল। ১০০০ বেডের এই হাসপাতালের নাম দেয়া হয়েছে ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’।
এখানে ১০০ শয্যার আইসিইউ এবং ১১২টি এইচডিইউ স্থাপন করা হয়েছে। এছাড়া রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও রয়েছে। এই হাসপাতালে চিকিৎসাসেবা দিতে ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স, ৭০০ স্টাফ এবং ওষুধ, সরঞ্জামের ব্যবস্থা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালের
চিকিৎসাসেবায়, করোনা মৃত্যুর হার অনেক কমিয়ে আনা যাবে, বলে আশা ব্যক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ডিএনসিসি করোনা আইসোলেসন সেন্টারকে প্রয়োজন এর ভিত্তিতে হাসপাতালে রুপান্তর করা হচ্ছে। ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’ ঢাকা মহাখালী অবস্থিত।
এই হাসপাতালটি পরিচালনা করবে বাংলাদেশ সেনাবাহিনী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.