বিগত ২৪ ঘন্টায় চট্টগ্রামে মোট ৩ হাজার ৮০ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ১৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩.০১ জন। যাদের মধ্যে নগরীর ৮০৭ জন ও উপজেলার ২১০ জন রয়েছে।
এনিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯ হাজার ৩৯৩ জন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে করোনায় আরও এক জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৪৩ জন।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.