করোনা আক্রান্ত হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ। গত ১৫ দিনের মধ্যে দুইবার কভিড পরীক্ষা করিয়েছেন। প্রথমবার নেগেটিভ ফল এলেও দ্বিতীয়বারে পজিটিভ ফল আসে অভিনেত্রীর। টাঙ্গাইল থেকে সর্দি-কাশি নিয়ে ফেরার পর পরিবারের সকলের কভিড পরীক্ষা করা হয়, তাতে শাবনাজের কভিড নেগেটিভ ছিল বলে জানান অভিনেত্রীর স্বামী নাঈম
গত দু-একদিন ধরে ঠাণ্ডার মাত্রা বেড়ে গেলে ফের পরীক্ষা করা হয় এতে শাবনাজের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
সোমবার সকালে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে নাঈম বলেন, 'টাঙ্গাইল থেকে ফেরার পর আমরা সকলেই একবার করোনা পরীক্ষা করিয়েছি। কেননা টাঙ্গাইলে প্রচণ্ড ঠাণ্ডা ছিল। সে সময় পরীক্ষায় সকলের নেগেটিভ আসে। শনিবার ফের পরীক্ষা করোনো হলে শাবনাজের পজিটিভ ফল আসে। '
রাজধানীর উত্তরার বাসাতেই রয়েছেন শাবনাজ। নাঈম জানান, পরিবারের বাকিরা সুস্থ রয়েছেন, তবে বাসায় শাবনাজের পরিচর্যায় সমস্যা হচ্ছে।
হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করছেন জানিয়ে নাঈম বলেন, 'হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করছি ওকে। কারণ আমি নিজেইএখনও পুরোপুরি সুস্থ নই। এমন অবস্থায় ওর যথাযথ দেখাশোনা করা মুশকিল। আমি ও শাবনাজ দুজনই এভারকেয়ারে চিকিৎসা নিই। এখন ঐ হাসপাতলে কোনো সিট নেই। সকালেও ফোন করে কোনো সিট পাইনি। ওখানে যদি না হয় তাহলে বাধ্য হয়ে অন্য হাসপাতালেই নিতে হবে দ্রুত। '
১৯৯১ সালের ৪ অক্টোবর ‘চাঁদনী’ ছবি দিয়ে বড় পর্দায় জুটি হিসেবে আসেন নাঈম-শাবনাজ। এরপর বেশ কিছু হিট ছবিউপহার দিয়েছেন তারা৷ একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের প্রেম ও বিয়ে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.