
রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালের ভুল চিকিৎসার ঘটনায় ডা. শাহজাদী ও ডা. মুন্না নামে দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, এ ঘটনায় বুধবার ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যুর’ একটি মামলা হয়েছে। মামলায় মোট ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও কয়েকজন ‘অজ্ঞাত’ আসামি রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। তবে মামলায় ডা. সংযুক্তা সাহাকে এজাহারভুক্ত করা হয়নি।
ওসি বলেন, তিনি দেশের বাইরে ছিলেন। মামলায় তার নাম উল্লেখ করা হয়নি। সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখি নামে এক প্রসূতি মৃত্যুঝুঁকিতে পড়েছেন বলে অভিযোগ করেন তার স্বামী ইয়াকুব আলী সুমন। তার দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা গেছে তাদের নবজাতক সন্তানও।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.