
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আয়েজা চার মাসের অন্তঃস্বত্ত্বা। তা সত্বেও নিজের কর্তব্য থেকে এক চুল টলেননি তিনি। এই রমজানে রোজা রেখে করোনাভাইরাসে আক্রান্তদের সঙ্গে কাজ করে চলেছেন তিনি।
জানা গেছে, ভারতে করোনার প্রথম ঢেউয়ের সময়ও নিজের সাহসকিতার পরিচয় দিয়েছিলেন আয়েজা। এবারও নতুন করে সংক্রমণ শুরু হলে জীবন বাজি রেখে করোনা রোগীদের সেবা করে চলেছেন তিনি।
সুরাতের অটল কোভিড কেয়ার ইউনিটে কর্মরত আয়েজা। অন্তঃস্বত্ত্বা অবস্থায় রোজা রেখে দুর্বল হয়ে পড়লেও তার চেহারায় কোনো ক্লান্তির ছাপ বোঝা যায় না। আর এভাবেই টানা সাত-আট ঘণ্টা কাজ করেন তিনি।
আয়েজা জানান, ‘আমার গর্ভে সন্তান রয়েছে। কিন্তু আমার কাছে দায়িত্বও গুরুত্বপূর্ণ। আল্লাহর রহমতে পবিত্র রমজান মাসে আমি রোগীদের সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরেছি। এটা আমার কাছে বড় পাওনা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.