প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২১, ৭:৪৪ পি.এম
রাজধানীতে এক দিনেই শতাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

রাজধানীতে এক দিনেই শতাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে এক দিনে সর্বোচ্চ ৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (২৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ১০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বছর এটা সর্বোচ্চ।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ১৪৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ৪২২ জনের মধ্যে শুধু তিনজন ঢাকার বাইরে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.