চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩ জন। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি। আজ বুধবার (৫ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৯ জন এবং নগরের বাইরের বিভিন্ন উপজেলার চারজন রয়েছেন।
এর আগে গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৩৫ জনের। শনাক্তের হার ছিল ৩ শতাংশ। চট্টগ্রামে ১১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৩ জনের করোনা পজিটিভ হয়।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৩৫। সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন এক হাজার ৩২২ জন। জেলাটিতে করোনা শনাক্ত হয়েছে মোট এক লাখ দুই হাজার ৭৬৯ জনের।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.