প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২২, ১১:১৪ পি.এম
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২দিনে ৬ গর্ভবতী নারীর সিজারিয়ান অপারেশন

রনি হোসেন, কেশবপুর- কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে দুইদিনে ৬ গর্ভবতী নারীর সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ও বুধবার সফলভাবে হাসপাতালে এ অপারেশন সম্পন্ন করা হয়।
সিজারিয়ান অস্ত্রপচারে ভূমিষ্ঠ হওয়া সকল নবজাতক ও মায়েরা সুস্থ রয়েছে। এ নিয়ে গত এক মাসে বিনামূল্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৩ গর্ভবতী নারীর সিজারিয়ান অপারেশন করা হয়েছে।
গর্ভবতী নারীদের সিজারিয়ান অপারেশন করেন কনসালটেন্ট (গাইনী) ডা. আয়েশা আক্তার। অজ্ঞান করেন কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. শরিফ ইকবাল। অপারেশনকালে সহকারী হিসেবে ছিলেন ডাঃ জি,এম,এস,কে ডালিম, ডা. সিফাত শারমীন জিসান, সেবিকা মোহনা ও ফাতেমা খাতুন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, মঙ্গলবার ও বুধবার ৬ গর্ভবতী নারীসহ চলতি মাসে বিনামূল্যে ১৩ জন গর্ভবতী নারীর সফলভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। হাসপাতালে গর্ভবতী নারীদের সিজারিয়ান অপারেশন বৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.