
ডব্লিউএইচওর সিনিয়র কর্মকর্তা ড. ব্রুস আইলওয়ার্ড বলেছেন, এর অর্থ হচ্ছে কোভিড সংকট ‘সহজেই গভীরভাবে ২০২২ এর দিকে টেনে নিয়ে যেতে পারে।’
আফ্রিকার ৫ শতাংশেরও কম জনসংখ্যাকে টিকা দেওয়া হয়েছে, যেখানে অন্য অনেক মহাদেশে ৪০ শতাংশ দেওয়া হয়েছে।
ড. ব্রুস আইলওয়ার্ড ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান যে, ভ্যাকসিনের জন্য জি-৭ মিটিংয়ের মতো শীর্ষ সম্মেলনে ধনী দেশগুলোর অনুদানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা দরকার। যেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সর্বনিম্ন আয়ের দেশগুলোকে অগ্রাধিকার দিতে পারে।
সূত্র : বিবিসি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.