
ফাইজুল ইসলাম
বরিশাল সদর প্রতিনিধিঃ
গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্তের হার ৪৩ দশমিক ১৫ শতাংশ।
হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায় সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে ১৮ জন। এর মধ্যে ৩ জনের করোনা পজিটিভ ছিল। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ রোগী। যাদের মধ্যে ৯ জন পজিটিভ ছিল।
একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৫৬ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে ৯ জন পজিটিভ ছিল। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুর্মূর্ষু ২২ রোগী।
এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত গত সোমবার রাতের সবশেষ রিপোর্টে ১৯০ জনের নমূনা পরীক্ষায় ৮২ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৪৩.১৫ ভাগ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.