দিনাজপুর জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। একই সময় করোনা শনাক্ত হয়েছে ১৪ জনের। শনাক্তের হার ৯.৭৯। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন মোহাম্মদ আব্দুল কুদ্দুস। তিনি জানান, মারা যাওয়া ৩ জনের মধ্যে ১ জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন।
নতুন করে আরও ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৪ জনের করোনা শনাক্ত হয়। তিনি আরও জানান, জেলায় এখন পর্যন্ত করোনায় মোট ২৮৬ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৩৬২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৫৬ জন। বর্তমানে রোগী আছেন ২২০ জন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.