করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব মো. আবু বকর ছিদ্দীক। আজ মঙ্গলবার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানের করণীয় বিষয় নিয়ে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সচিব আবু বকর ছিদ্দীক। সেখানে শিক্ষামন্ত্রী দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর মধ্যে শিক্ষামন্ত্রীও করোনা শনাক্তের পরীক্ষা করেছিলেন। তবে তাঁর রিপোর্ট নেভেটিভ এসেছে।
এ মাসের শুরুতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে যোগ দেন আবু বকর ছিদ্দীক। এর আগে তিনি সেতু বিভাগের সচিব ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.