
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ৫৪ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৮ জন এবং ২৬ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
এদিকে নতুন ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৯ জনে। নতুন ২৯ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৫৮ জন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৬৭ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ২৯ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ১১ জন, দৌলতপুরের দুইজন, কুমারখালীর ছয়জন, ভেড়ামারার ৯ জন, মিরপুরের তিনজন এবং খোকসার একজন রয়েছেন।
এখন পর্যন্ত জেলায় ১ লাখ ২ হাজার ৭২ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ৯৭ হাজার ৪৮ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩২৫ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪১ জন ও হোম আইসোলেশনে আছেন ২৮৪ জন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.