করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন— খুলনা মহানগরীর শেখপাড়া এলাকার আয়েশা সিদ্দিকা (৫০), সোনাডাঙ্গার হারুন অর রশিদ (৬৭), সদরের রওশন আরা (৬৫), রূপসার মোকসেদ আলী (৮৩) ও কয়রার সবুরুন্নেছা (৬৫)। এদিকে, সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিট, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিট, খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এবং গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.