খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৪২৮ জনের।
শনিবার (০৭ আগস্ট ) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (০৬ আগস্ট ) বিভাগে ৩৬ জনের মৃত্যু এবং ৭৬১ জনের করোনা শনাক্ত হয়েছিল।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৮৮২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৪২৭ জন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.