প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২১, ২:২৯ পি.এম
গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে করোনায় আরো ৬ জনের মৃত্যু

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন।
এ নিয়ে এ পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৩ জনে। এ ছাড়া নতুন করে ২৪ ঘণ্টায় ১৩৬টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৭.২০ %। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮২৮০ জনে। ঝিনাইদহ সিভিল সার্জন অফিস ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এ খবর নিশ্চিত করেছেন।
বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৬৪ জন। এরমধ্যে করোনা আক্রান্ত ৪৩ জন ও উপসর্গ নিয়ে ২১ জন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.