ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে তিনজন করোনায় ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। মমেক হাসপাতাল করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৪৬৬টি নমুনা পরীক্ষা করে নতুন ১৩৭ জন করোনা শনাক্ত হন। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৩৯ শতাংশ। মমেকে আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ৪৯৭ চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন ৪৭ জন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.