ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালের করোনা ইউনিটে রোগী আগের তুলনায় অনেকটা কমেছে। বর্তমানে আইসিইউতে ১২ জন করোনা আক্রান্ত রোগী ও উপসর্গসহ মোট ১২৯ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, বুধবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩১১টি নমুনা পরীক্ষা করে ১৪ জন করোনা শনাক্ত হয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.