দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন। সেই সঙ্গে বাড়ছে শনাক্তের হারও। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৫৮ জন। সংক্রমণ নিয়ন্ত্রণে এরই মধ্যে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখতে বলা হয়েছে। গণপরিবহনেও অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। তবু সাধারণ মানুষের মধ্যে নেই স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ।
করোনার সংক্রমণ ঠেকাতে সারা দেশে বিধিনিষেধ জারি হতে যাচ্ছে। তবু সদরঘাট লঞ্চ টার্মিনালে লঞ্চের যাত্রীদের মধ্যে মাস্ক ব্যবহারের মতো স্বাস্থ্যবিধি মানতে অনীহা। কর্তৃপক্ষের মধ্যেও নেই কোনো সতর্কতামূলক ব্যবস্থা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.