প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২১, ৬:৫৬ অপরাহ্ণ
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে সর্বোচ্চ মৃত্যু ১১৯ জন

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে করোনায় মারা গেলেন ১৪ হাজার ১৭২ জন। ২৬ জুন সকাল ৮টা থেকে ২৭ জুন সকাল ৮টা পর্যন্ত ৫ হাজার ২৬৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন। পড়ুন: করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ১১৯ রোববার (২৭ জুন) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন। গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৪০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৬ হাজার ৭৮১টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬৫ শতাংশ। সুস্থতার হার ৯০ দশমিক ৫১ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.